ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা

প্রতিবেদক
সম্পাদক
২৩ জুলাই ২০২৬, ১১:২৯ সকাল

Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা।

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের ফুটবলাররা। রানার্সআপ আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছেন দুইজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে আছেন একজন করে প্রতিনিধি।

সেরা একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ ভোজিনিয়া। ৪০ বছর বয়সি এই গোলকিপার পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সমর্থকদের ভোটে শীর্ষস্থান দখল করেন। তিনি মোট ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে স্পেনের গোল্ডেন গ্লাভসজয়ী উনাই সিমনকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেছেন।

রক্ষণভাগে আছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে স্পেনের রক্ষণ ছিল সবচেয়ে দৃঢ়, যার বড় অবদান ছিল কুকুরেয়া ও পোরোর।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের গোল্ডেন বলজয়ী রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। পুরো বিশ্বকাপজুড়ে স্পেনের মাঝমাঠ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি, আর ওলিসে ও বেলিংহ্যামও নিজ নিজ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন।

আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে সমর্থকদের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। অন্যদিকে ৩৯ বছর বয়সেও ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন মেসি। নরওয়ের হয়ে সাত গোল করে দলকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন হালান্ড।

ফিফার সমর্থক-ভোটে নির্বাচিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ:

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা