ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. উদ্যোক্তা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

প্রতিবেদক
সম্পাদক
২৩ জুলাই ২০২৬, ৪:৫৫ বিকাল

Link Copied!

মিডিয়া সেল

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২,০৮২.১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় প্রায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পটির মাধ্যমে ৪৫ হাজার ৭৮০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সারা বছর গ্রামীণ সড়ক যোগাযোগ সচল রাখা, কৃষিজাত ও অ-কৃষিজাত পণ্য পরিবহন ও বাজারজাতকরণ সহজতর করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

জলবায়ু ঝুঁকি, দারিদ্র্য সূচক ও পরিবেশগত ঝুঁকির ভিত্তিতে প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সর্বাধিক উপকৃত হয়। ডিসেম্বর ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা