ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বার্সাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারাল আতলেতিকো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৫, ৪:৪৪ বিকাল

Link Copied!

প্রতিপক্ষের মাঠে জয়ের পথেই ছিল আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার আশায় ছিল তারা। কিন্তু আনহেল কোররেয়া লাল কার্ড দেখার পর পথ হারিয়ে ফেলল দলটি। শেষ দিকে চার মিনিটে মাউরো আরামবারির জোড়া গোলে তাদের সেই আশা গুঁড়িয়ে দিল গেতাফে।

লা লিগায় রোববার গেতাফের মাঠে ২-১ গোলে হেরেছে দিয়েগো সিমেওনের দল।

২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৫৭। শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ ছিল কাতালান ক্লাবটির; কিন্তু তাদের প্রধান চিকিৎসকের মৃত্যুতে ম্যাচটি স্থগিত হয়ে যায়।

 

গেতাফের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। স্পট কিকে গোলটি করেন দলটির নরওয়ের ফরোয়ার্ড আলেকসান্দার সরলথ। দীর্ঘ সময় ভিএআর দেখে হ্যান্ডবলের জন্য পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি, যা নিয়ে প্রতিবাদ জানায় স্বাগতিকরা।

নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে বড় ধাক্কাটা খায় আতলেতিকো। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া।

এই ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হতেই সমতা ফেরান উরুগুয়ের মিডফিল্ডার আরামবারি।

 

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গেতাফেকে জয়ের পথে এগিয়ে নেন আরামবারি। লা লিগায় ছয় ম্যাচ পর হারের স্বাদ পেল সিমেওনের দল।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা