ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ৪:৪০ বিকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান।

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের জন্য খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে বান্দরবানের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের জি- টুআই মেজর পারভেজ রহমান। এ সময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে জি-থ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ প্রদান করা হয়। এছাড়া মসজিদের ইমামকে একটি বাইসাইকেল, মাদ্রাসার জন্য একটি আলমারি, ঘর তৈরির জন্য ১০ বান ঢেউটিন ও ৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপশি আর্থিক অনুদান ও প্রদান করা হয়। মানবিক সহায়তা প্রদানকালে মেজর পারভেজ রহমান বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বান্দরবান জেলা। এখানে বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, বিপদে-আপদে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু। তারই ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়ন অসহায় ও দুস্থদের সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার