ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. চাকরি

অসহায় বৃদ্ধ দম্পতির পাশে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা: লিজা আক্তার বিথী।

প্রতিবেদক
সম্পাদক
১৫ মে ২০২৬, ১০:২৫ বিকাল

Link Copied!

শৈলুমং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় স্বজরুং ত্রিপুরা নামের  অসহায় এক বৃদ্ধ মহিলার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রুমা উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় আর্থিক সহায়তার আবেদন নিয়ে বসে ছিলেন এক বৃদ্ধ মহিলা। হাতে ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লেখা একটি দরখাস্ত। বাংলা ভাষা ভালোভাবে বুঝতে বা বলতে না পারলেও অসহায় দৃষ্টিতে কার্যালয়ের দিকে তাকিয়ে ছিলেন তিনি।

এসময় অফিস থেকে বের হওয়ার সময় ইউএনওকে দেখে বৃদ্ধা দুই হাত জোড় করে প্রণাম জানান এবং হাতে থাকা আবেদনপত্রটি দেখান। বিষয়টি লক্ষ্য করে ইউএনও তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে ওই বৃদ্ধ মহিলাকে ডেকে তার হাতে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ডাল, মরিচ, হলুদ ও প্রয়োজনীয় মসলা সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধা। চোখের জল নিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘটনাস্থলে আনসার সদস্য, নিরাপত্তাকর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও লিজা আক্তার বিথী বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো প্রকল্পের বাজেট বা সরকারি আর্থিক বরাদ্দ নেই। তাই তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিতে পারছি না। তবে ভবিষ্যতে সরকারি কোনো সহায়তা এলে আপনাদের জন্য সহযোগিতার চেষ্টা করবো।

জানা গেছে, বৃদ্ধ মহিলাটি বর্তমানে রুমা উপজেলার গ্যারেশন রয়েল পাড়ায় তার বৃদ্ধ স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের কোনো সন্তান নেই। দিনমজুরি ও বনজ পণ্য সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চালান তারা। বয়সের ভারে ন্যুব্জ স্বামী বর্তমানে কোনো কাজ করতে পারেন না। অসহায় এই বৃদ্ধ দম্পতির দেখভাল করার মতোও কেউ নেই।

এ অবস্থায় মানবিক সহায়তা ও সরকারি বিশেষ সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন এই বৃদ্ধ দম্পতির।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন