ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

কখনো হাত মেলাব না, কাদের ইঙ্গিত করলেন তামিম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুনe ২০২৫, ৫:৩৫ বিকাল

Link Copied!

কিছু মানুষ পিছু নিয়েছেন এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল। তাদের প্রতি দেশের সাবেক অধিনায়কের বার্তা, কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না। কোন ঘটনা প্রেক্ষিতে বা কেন হঠাৎ এমন বার্তা, তা সুনির্দিষ্ট করে বলেননি তামিম। তবে ২০২৩ বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের নানা অংশ সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার প্রেক্ষিতেই এমন কথা বলেছেন তিনি বলে ধারণা। তামিম এই ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। জানিয়েছেন কোন ব্যক্তির ধারণা আর অভিযুক্ত হওয়া এক নয়।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি জোরালো বার্তা দিয়ে আবারো আলোচনায় এসেছেন তামিম।

পোস্টে তামিম লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তামিম ইকবালের এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, তিনি কারো ব্যক্তিকত আক্রমণ ও উদ্দেশ্যমূলক প্রচার থেকে নিজেকে দূরে রাখতে চান। তিনি আরও লেখেন, ‘যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’পোস্টে তামিম একটি তদন্ত প্রতিবেদন সম্পর্কেও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল।’

তামিম আরও জানান, তার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আনা হয়নি, এমনকি তাকে তথ্য ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নও করা হয়নি। তার ভাষায়, ‘আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

সবশেষে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

আরও পড়ুন

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে