ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
  3. গণমাধ্যম

খাগড়াছড়িতে পিআইবি-ইউনেস্কোর তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
সম্পাদক
২৪ জুনe ২০২৬, ৯:৫৯ সকাল

Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি

ইউনেস্কোর সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

প্রশিক্ষণে মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণটি সমন্বয় করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিভিন্ন দিক, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের কৌশল এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা, তথ্যের সত্যতা যাচাই এবং নিরাপদভাবে কাজ করার বাস্তব দিক সম্পর্কে ধারণা লাভ করবেন। আয়োজকদের মতে, এসব বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা সংবাদ পরিবেশনে আরও নির্ভুলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে পারবেন এবং ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা