ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১০:১৮ বিকাল

Link Copied!

আনিছুর রহমান
বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী আব্দুল মুনাফের পরিবারের পাশে দাঁড়ালেন বাঁশখালী উপজেলা প্রশাসন, প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, নগদ অর্থ, চাউল বিতরণ করা হয়।
সোমবার (২৮এপ্রিল) সকালে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমিনা বাপের বাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত আব্দুল মুনাফের বাড়ি পরিদর্শন করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিকভাবে ঢেউটিন, নগদ টাকা, চাউল সহযোগিতা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহয়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদারসহ স্থানীয় এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদুল আলম জানান, খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমিনা বাপের বাড়ি এলাকায় অগ্নিকান্ডে একটি গোয়াল ঘরসহ তিনটি গবাদি পশু আগুনে পুড়ে যাওয়ার খবর শোনা মাত্রই অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সিকদারকে আমি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঢেউটিন, চাউল,নগদ অর্থ সহযোগিতা করেছি। এছাড়াও যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি আরো কিছু সহযোগিতার ব্যবস্থা করা হবে।
ক্ষতিগ্রস্থ আব্দুল মুনাফ বলেন, (২৬এপ্রিল)রাত আনুমানিক ২.৩০ ঘটিকার
সময় হঠাৎ আমার গোয়াল ঘরে স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। আমার পরিবারের সবাই তখন বাড়িতে ঘুম ছিল। আমার গোয়াল ঘরসহ ৩টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। আমার ২ থেকে ৩ লক্ষ টাকার ওপর ক্ষতি হয়েছে বলে ।

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা