ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৩ দিনে প্রায় ৩ কোটি টাকার সিজার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৫, ৯:২৮ বিকাল

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযানে প্রায় ০২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন আটক করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল ও ট্রাক।

বিজিবি সূত্রে জানা যায়, চিমটিবিল বিওপি’র অধীনে একাধিক অভিযানে ০১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে সীমান্তের ০৫ কিঃ মিঃ অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত আরো দুটি পৃথক অভিযানে ০১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স টাইল্স এর আড়ালে লুকায়িত অবস্থায়, মাছের খাবারের আড়ালে ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়।

অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ০১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাই-সাইকেল আটক করা হয়।

আটককৃত মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা