ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপিষ্ট ৮কন্যা সন্তানের জনকের মৃত্যুতে এলাকায় শোকের মাতন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ৪:৪৫ বিকাল

Link Copied!


‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎ঝড় হওয়ার দু’দিন পরও বিদ্যুৎ অফিসের খামখেয়ালিতে রঘুনন্দন পাহারে বশিউক রাবার বাগানের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার পাশে মাটিতে, শুকনো লাকড়ি খুঁড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মন্গলবার সকাল আনুমানিক ৬ঘটিকার দিকে শুকনো লাকড়ি খুঁড়াতে রঘুনন্দন পাহারে (বশিউক শাহজীবাজার রাবার বাগান) যায় ওই ব্যক্তি। লাকড়ি খুঁড়াতে গিয়ে দু’দিন পূর্বে ঝড়ে মাটিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ এর লাইনের সংস্পর্শ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ সাথে থাকা একই এলাকার বিলাল মিয়া নামের ব্যক্তিটি তার পরিবারের কাছে খবর পৌঁছায়।

‎খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত্যু অবস্থায় আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন কে উদ্ধার করে নিয়ে আসেন তার পরিবার।

‎এদিকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

‎নিহত আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা। তার কোন ছেলে সন্তান নেই, রয়েছে আট (৮) কন্যা সন্তান। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

‎হবিগন্জ মর্গে লাশ নেওয়ার পরও একদিনে হয়নি ময়না তদন্তের রিপোর্ট, পিতাহারা কন্যা সন্তানরা কান্না চোখে অপেক্ষার প্রহর গুনছেন, কখন বাবার লাশ মর্গে থেকে এনে দাফন সম্পূর্ণ করবেন।

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা