ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন বাজারে নিয়ে আসছে টেকনো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৫, ৪:৩৬ বিকাল

Link Copied!

ধাবমান প্রযুক্তিতে ক্রমশ গতিশীল হচ্ছে বিশ্ব। হাতের মুঠোয় চলে আসছে পৃথিবী। এ দৌড়ের সাথে তাল মেলাতে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন নিয়ে বাজারে এলো চীনা প্রতিষ্ঠান ‘টেকনো’। শুক্রবার (৭ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

মাত্র ৫ দশমিক ৭ মিলিমিটার পুরু ‘স্পার্ক স্লিম’ মুঠোফোনটির প্রদর্শন হয়েছে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। কোম্পানিটি জানিয়েছে, কিছুদিনের মধ্যেই মিলবে বাজারে। আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স, গ্যালাক্সি এস টুয়েন্টি ফাইভ আল্ট্রার মতো বাজারে থাকা শক্তিশালী ডিভাইসগুলোকে টেক্কা দিচ্ছে ‘Spark Slim’।

 

এছাড়াও ‘ক্যামন-৪০’ স্মার্টফোন সিরিজ, ‘টেকনো এআই গ্লাসেস প্রো’ চশমা ও ‘মেগাবুক এস-১৪’ ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। ‘হ্যান্ডস ফ্রি ফিচার’ অর্থাৎ ফোন স্পর্শ না করেই কল রিসিভ ও ম্যাসেজিং, চশমার কাচের মাধ্যমে অটোমেটিক রিয়েল-টাইম অনুবাদের মতো অভিনব ফিচার সংযুক্ত হয়েছে নতুন ডিভাইসগুলোতে।

 

নতুন পণ্যের ভীড়ে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল টেকনোর ‘লাইটওয়েট এন্ড কম্প্যাক্ট’ ডিভাইসটি। এরইমধ্যে বিশ্বের সবচেয়ে কম পুরু ফোনের তকমা পেয়ে গেছে মোবাইলটি।

 

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা