ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৫, ৪:৪০ বিকাল

Link Copied!

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরে চর্চিত ছিল। এ নিয়ে তারা কেউ কোনো কথা বলেননি।

 

অবশেষে ১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।

 

বিয়ের পর এবার নতুন সুখবর দিলেন মেহজাবীন। রোববার (০৯ মার্চ) সকালে এক ফেসবুক পোস্টে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।

 

যেখানে তিনি লেখেন, ‘কী সুন্দর একটি সকাল। ’

 

মূলত সুখবরটি এসেছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে।

এটি গতকাল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রতিযোগিতামূলক এশিয়ান বিভাগে পুরস্কার পেয়েছে। উৎসবের অফিশিয়াল পোস্টার ভাগাভাগি করে মেহজাবীন তার প্রথম সিনেমার এই অর্জনে টিমের সবাইকে অভিনন্দন জানান।

 

শনিবার (০৮ মার্চ) শেষ হয়েছে ভারতের ১৬তম বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব। এ আয়োজনে সিনেমাটি এশিয়ান প্রতিযোগিতামূলক বিভাগ থেকে তৃতীয় পুরস্কার পেয়েছে। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন।

 

‘সাবা’র গল্পের কেন্দ্রে আছে দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। গত বছর সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। পরে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সর্বশেষ সিনেমাটি ১৪ মার্চ থেকে শুরু হওয়া জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা