ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ আর.এ.কে মসফ্লাই কোম্পানির শ্রমিকদের প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুনe ২০২৫, ১০:২৬ বিকাল

Link Copied!

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আর.এ.কে মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। সোমবার সকাল ৯টায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শুরু হয় এই অবরোধ কর্মসূচি।

শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম এবং মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করেন।

আলোচনার পর ৪ জুনের মধ্যে বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শ্যামল বাবু বলেন, “৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে।”

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা