ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৬ বিকাল

Link Copied!

ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকায় সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার সচিবালয়ে ফয়েজ আহমদ তৈয়্যবের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট ও উদ্ভাবনী জাতি হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ডিজিটাল রূপান্তরে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টার অপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডার লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি।

> বিষয়টি জানানো হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে