ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা

রোজা না রাখায় ” অপরাধী” ক্রিকেটার মহম্মদ সামি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৫, ১২:৫১ বিকাল

Link Copied!

 

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ চ‍্যাম্পিয়ন্স ট্রফি চলছে। দেশের প্রতি যে দায়বদ্ধতায় ধর্মের আগে অগ্রাধিকার দিয়েছেন ক্রিকেটকে। রোজা রাখতে পারছেন না। যার জেরে ধর্মীয় নেতাদের তোপের মুখে ভারতের ক্রিকেটার মহম্মদ সামি। ধর্মীয় অনুশাসন না মানায় সামিকে ক্রিমিন‍্যাল আখ‍্যা দিয়েছেন, ” অল ইন্ডিয়া মুসলিম জামাত” এর সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বারেইলভি। মৌলানার অভিযোগ, ” রোজা না রেখে ও অপরাধ করেছে। শরিয়তের চোখে ও অপরাধী। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওকে। সুস্থ থাকলে রোজা রাখা আবশ্যক। ম‍্যাচ চলাকালীন মহম্মদ সামি জল এবং অন‍্যকিছু খেয়েছে। সবাই তা দেখেওছে। আর যখন খেলছে, তার মানে ও সুস্থ। অথচ রোজা না রেখে ভুল বার্তা দিয়েছে ও।” মৌলানা সমালোচনার মুখে সামির পাশে দাঁড়িয়েছেন, একাধিক রাজনৈতিক দলের নেতারা। তাঁদের দাবি, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েছে সামি। যেকোনও মুসলিমকে জিজ্ঞাসা করলে বলবে তাঁরাও সামির জন্য গর্বিত। ধর্মকে খেলার মাঝে টেনে আনা অযৌক্তিক।

আরও পড়ুন

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে