ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

লংগদুতে সড়কের পথিমধ্যে থাকা বৈদ্যুতিক খুটি রেখেই পিচ ঢালাই এর কাজ চলমান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৫, ৯:২৯ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু( রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত ব্যস্ততম এই সড়কটির প্রশস্তের কাজ চলমান রয়েছে। সড়কের মধ্যে থাকা একাধিক বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে ঢালাই দিয়ে কাজ করে যাচ্ছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

এবিষয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। যেকোন মূহুর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্যস্ততম এই সড়কে পরিকল্পনাহীন কাজ দেখে হতভম্ব সাধারণ মানুষ। সরকার পতনের পর এখনো এধরণের অনিয়ম মেনে নিতে পারছেনা সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলছেন স্বৈরাচার নিপাত গেলেও তাদের দোসররা এখনো অনিয়মের মধ্যেই রয়ে গেছে।

লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, আমরা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ হতে প্রায় দশ মাস আগে থেকে একাধিকবার বিদ্যুৎ বিভাগকে চিঠির মাধ্যমে খুঁটি সরানোর ব্যপারে অবহিত করার পরও এখন পর্যন্ত সড়কের মধ্যে খুঁটি গুলো রয়ে গেছে। অন্য দিকে ঠিকাদারের কাজের মেয়াদও শেষ হওয়ার পথে। তাই জনস্বার্থে সড়কের কাজ চলমান।

এদিকে বিদ্যুৎ বিভাগের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী ফয়জুল আলীম (আলো) বলেন, আমি ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি,দ্রুত সময়ে দুই অধিদপ্তরের সমন্বয়ে খুঁটি সরানোর কাজ শুরু করা হবে। এছাড়াও আমাদের দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুল ইসলামকে কাজের ইস্টিমেট তৈরী করে আমার হাতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দীন মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভাগকে একাধিক বার উপজেলা প্রকৌশলী বিষয়টি অবগত করলেও তারা এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে ইতিমধ্যে আমিও বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি ,আশাকরি দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে বিদ্যুৎ এর খুঁটি গুলো সরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা