ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

হোলির অনুষ্ঠানে চলাকালীন রাজকোটের আবাসনে আগুন, ঝলসে ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ২:০৪ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারত

প্রতিনিধিঃ হোলির অনুষ্ঠানের মধ‍্যেই বিপর্যয়। ভারতের গুজরাটের রাজকোটে একটি আবাসনে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৩ জনের। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, রাজকোটের ১৫০ ফুট রিং রোডে অ‍্যাসলান্টিস ভবনে আগুন লাগে। এখনও ওই আবাসনের ভিতরে প্রায় ৩০ জন আটকে রয়েছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) ওই আবাসনে হোলির অনুষ্ঠান চলছিল। সেই সময় কোনওভাবে আগুন লেগে যায় আবাসনের ৭ তলার একাংশে। খবর দেওয়া হয় দমকলকে। ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা ৫০ জনকে উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অনুমান ৩০ জন এখনও আটকে রয়েছে আবাসনটিতে। উদ্ধার কার্য চলছে। তবে কি কারণে আবাসনটিতে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। পরে তা ছড়িয়ে পড়ে আবাসনের একাংশে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আবাসনের নিচে ভিড় করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা