ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. গণমাধ্যম

স্বদেশ বিচিত্রা পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, প্রকাশ্যে হত্যার হুমকি সম্পাদককে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ১২:০৫ সকাল

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মতিঝিলে অবস্থিত জনপ্রিয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভূমিদস্যু মোঃ ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেয়।

হামলাকারীরা এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন ছাড়াও এই হামলায় ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি অংশগ্রহণ করেন। হামলাকারীরা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।

ঘটনার পর পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—

মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), দারুস সালাম, ঢাকা

মোঃ ইমদাদুল হক (৫৬), মিরপুর, ঢাকা

খাঁন তারিকুল ইসলাম (৪৫), মিরপুর, ঢাকা

মোঃ আমির বক্স মন্ডল (৫৫), ওয়ারী, ঢাকা

মোস্তাক আহমেদ (৬৪), লৌহজং, মুন্সিগঞ্জ

তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা চলছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা