ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. গণমাধ্যম

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বে লিয়াকত ও জাহাঙ্গীর

প্রতিবেদক
সম্পাদক
১২ মে ২০২৬, ৭:১২ বিকাল

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক পরিচিতি সভায় এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক সংগ্রামের নিজস্ব সংবাদদাতা ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি এবং দৈনিক দিনকাল পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া, সহ-সভাপতি পদে রয়েছেন এটিএন বাংলার প্রতিনিধি তাজুল ইসলাম মানিক, চলতি ধারা সম্পাদক এম.বি আলম ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা এহসানুল আলম খসরু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক খবরপত্রের আবদুস শাকুর হান্নান, দৈনিক আমার সংবাদের মো. ইমাম উদ্দিন আজাদ এবং দৈনিক উপকূল বার্তার সম্পাদক মো. ইদ্রিস মিয়া।

এছাড়া ইসলামী টিভির প্রতিনিধি মো. কামরুল কানন কোষাধ্যক্ষ, দৈনিক প্রতিদিনের সংবাদের জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক, এখন টিভির নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজের মো. গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মেইল ও টাইমস অব বাংলাদেশের মো. মাহবুবুর রহমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দৈনিক ভোরের আলোর ফজলুল কাদের রাজু প্রচার সম্পাদক এবং বাংলাভিশন ও দৈনিক রূপালী বাংলাদেশের মোহাম্মদ হাসান আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

পরিচিতি সভাকে কেন্দ্র করে সকাল থেকে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা নোয়াখালী প্রেসক্লাবে সমবেত হন। এতে প্রেসক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

নবনির্বাচিত সভাপতি মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মো. বোরহান উদ্দিন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে ইউনিয়নটি জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সদস্যদের আপদকালীন সহায়তা প্রদান।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা