ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. চাকরি

বাচ্চুর ভুল তথ্যে কপাল পুড়তে যাচ্ছে প্রকৌশলী ফিরোজ আলমের

প্রতিবেদক
সম্পাদক
২২ মে ২০২৬, ১১:৫৩ বিকাল

Link Copied!

অনুসন্ধানী প্রতিবেদক

ঢাকা জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া প্রদত্ত ভুল তথ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কপাল পুড়তে যাচ্ছে প্রকৌশলী মো: ফিরোজ আলম তালুকদারের।

প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার কে নিয়ে রাস্তা না করে অগ্রীম বিল প্রদান শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমাদের অনুসন্ধান অব্যাহত থাকে।
ঢাকা জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া স্ব প্রনোদিত হয়ে গণমাধ্যম কর্মীদের একাধিক তথ্য দেওয়া আমাদের অনুসন্ধানী টিমের সন্দেহ হলে অধিকতর অনুসন্ধানে নামে আমাদের স্পেশাল টিম। অনুসন্ধানে দেখা যায় তৎকালীন ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চুমিয়া তার পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী মো: ফিরোজ আলম তালুকদারের বিষয়ে যে তথ‍্য দিয়েছে তা সঠিক নয়।
মুলত মো: ফিরোজ আলম তালুকদার কাজ না করে কোন ধরনের অগ্রীম বিল প্রদান করেন নাই। তিনি যে টুকু কাজ হয়েছে শুধুমাত্র ততটুকু পরিমানেরই চলতি বিল প্রদান করেছেন।

অভিযোগকৃত তিনটি রাস্তার বিস্তারিত তথ‍্য যাচাই-বাছাই করে দেখা যায় –

রাস্তার নাম: দেবীনগর আজর আলী মোল্লার বাড়ী-হাশেম মাদবরের বাড়ী-করিম মোল্লার বাড়ী-সড়ক উন্নয়ন। চেইনেজ: ০-৬৩০ মিটার।
ঠিকাদার: নূর এন্টার প্রাইজ
চুক্তি মূল‍্য: ৬৬,৪২,১৬৩.৪৫ টাকা
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১১/০৬/২০২২
১ম চলতি বিল: ২৬,২১,৭৮৪.০০ টাকা
তারিখ: ০৬/০২/২০২৪
২য় চলতি বিল: ৮,৯৭,৪৩৭.০০ টাকা
তারিখ: ১৩/০৬/২০২৪
বর্নিত কাজটি মো: ফিরোজ আলম তালুকদারের পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী জিএম মজিবর রহমান দরপত্র আহবান করে ঠিকাদারের সাথে চুক্তি স্বাক্ষর করেন। মো: ফিরোজ আলম তালুকদার উপজেলা হতে আগত কাজের উপর ভিত্তি করে ৪০০ মিটার WBM কাজের ১ম চলতি বিল প্রদান করেন। তিনি পবিত্র হজ্জে গমন কালে নির্বাহী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্বে থাকা তৎকালীন গাজিপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ কামরুজ্জামান ২য় চলতি বিল প্রদান করেন। কোন ধরনের অগ্রীম বিল প্রদান করা হয়নি। কাজটি ইতোমধ‍্যে সমাপ্ত হয়েছে। বরং অফিসের কাছে ঠিকাদাররের এখনও ৩১,২২,৯৪২.৪৫ টাকা পাওয়া আছে।

রাস্তার নাম: রাধানগর করিম খানের বাড়ী-বাদশা মাতবরের বাড়ী- কৃষ্ণদেবপর স‍্যাটেলাইট স্কুল-খালেক ফরিকের বাড়ী সড়ক উন্নয়ন। চেইনেজ: ০-১১৭০ মিটার।
ঠিকাদার: বিসমিল্লাহ কনস্ট্রাকশন
চুক্তি মূল‍্য: ১,২২,১৯,৯৯৪.৭৮ টাকা
চুক্তি স্বাক্ষরের তারিখ: ২১/০৪/২০২২
১ম চলতি বিল: ৪০,৮৯,২৭৪.০৩ টাকা
তারিখ: ০১/০৩/২০২৩
২য় চলতি বিল: ৪২,১৪,৩০২.০০ টাকা
তারিখ: ১৫/০৬/২০২৩
বর্নিত কাজটি মো: ফিরোজ আলম তালুকদারের পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী জিএম মজিবর রহমান দরপত্র আহবান করে ঠিকাদারের সাথে চুক্তি স্বাক্ষর করেন। মো: ফিরোজ আলম তালুকদার উপজেলা হতে আগত কাজের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ১ম এবং ২য় চলতি বিল বাবদ WBM পর্যন্ত মোট ৮৩,০৩,৫৭৬.০৩ টাকা বিল প্রদান করেন। ঠিকাদার WBM পর্যন্ত করার পর আর কাজ সম্পন্ন করেনি। কাজটি ইতোমধ‍্যে বাতিল করা হয়েছে। কোন ধরনের অগ্রীম বিল প্রদান করা হয়নি।

রাস্তার নাম: বন্দুরা (আলালপুর)-বারুয়াখানী-শিকারিপাড়া রাস্তা প্রসস্থকরন ও শক্তিশালী করন।
চেইনেজ:০-৫৩১০ মিটার
ঠিকাদার: এসএম ট্রেড ইন্টারন‍্যাশনাল
চুক্তি মূল‍্য: ৯,০২,৩৬,৯৬২.৪৬৮ টাকা
চুক্তি স্বাক্ষরের তারিখ: ২৮/০৮/২০২২
১ম চলতি বিল: ৩২,০১,৯০০.০০ টাকা
তারিখ: ২৫/০৫/২০২৪
বর্নিত কাজটি মো: ফিরোজ আলম তালুকদারের পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী জিএম মজিবর রহমান দরপত্র আহবান করে ঠিকাদারের সাথে চুক্তি স্বাক্ষর করেন। দীর্ঘদিন ফেলে রাখার পর ঠিকাদার কাজটি শুরু করে। মো: ফিরোজ আলম তালুকদার উপজেলা হতে আগত Palisading (Road Protective work) কাজের উপর ভিত্তি করে ১ম চলতি বিল প্রদান করেন। কাজ না করে কোন ধরনের অগ্রীম বিল প্রদান করা হয়নি।
ভুল সংবাদ প্রকাশের বিষয়ে প্রতিবেদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মো: ফিরোজ আলম তালুকদার এর ব্যাপারে স্ব প্রনোদিত হয়ে ঢাকা জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী এবং আরো কয়েকজন তথ্য দিয়েছিলেন। উনাদের তথ্যের ভিত্তিতে আমি সংবাদ আমার অফিসে প্রেরণ করি এবং সংবাদ প্রকাশ হয়। যেহেতু উনারা তখনকার সময়ে দায়িত্বে ছিলেন তাই উনারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন ভাবিনি।
সাম্পতিক সময়ে মো: ফিরোজ আলম তালুকদারকে একটি প্রকল্পের “প্রকল্প পরিচালক ” পদে পদায়নের প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরন করা হলে তিনি যেন সেই প্রকল্পের পিডি হতে না পারেন সেই জন‍্য একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে কাজ না করে অগ্রীম বিল সংক্রান্ত পুরনো সেই নিউজটি সামনে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন