ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৫, ৫:০০ বিকাল

Link Copied!

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আগামী এপ্রিল মাস থেকে পুনরায় জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে হালনাগাদ কার্যক্রম চলায় স্মার্ট কার্ড বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভার কার্যপত্র থেকে জানা যায়, আইডিইএ প্রকল্পের (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় জানান, হালনাগাদ কার্যক্রম চলায় স্মার্ট কার্ড বিতরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে জটিলতা তৈরি হচ্ছে। এ ছাড়া ইসির কারিগরি সরঞ্জামগুলো এখন হালনাগাদ প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে।
এই কার্যক্রম আগামী ১১ এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। চলমান হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে মুদ্রিত স্মার্ট কার্ড বিতরণের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, বর্তমানে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম শেষ হলে পুনরায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা