ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মাধবপুরে জুলাই অভ্যুত্থানে একমাত্র শহীদ পরিবারকে সহযোগিতা করল ছাত্ররা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ মার্চ ২০২৫, ৫:৪৬ বিকাল

Link Copied!

ডেক্স রিপোর্ট

ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্ররা।
২১ শে জুলাই রাজধানীর সাভারে পুলিশের গুলিতে নিহত হন নি:সন্তান শামিম মিয়া। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শেখের বাড়ির শামীম পেশায় একজন শ্রমিক। স্বামীকে হারিয়ে অসহায় প্রায় শামিমের স্ত্রী অভাব অনটনের দিনাতিপাত করছে। তবে শামিমের পরিবারের খুঁজ খবর নিয়মিত রাখছে মাধবপুরের ছাত্র নেতা সৈয়দ মেহেদী হাসান। এর ই ধারাবাহিকতায় ১১ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতাদের একটি টিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শামিমের পরিবারের কাছে প্রায় ২ মাসের খাবার সহ ঈদ সামগ্রী তুলে দেন। শামিমের পক্ষে এ সব পণ্যসামগ্রী গ্রহন করেন তার চাচা মলু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মাধবপুর উপজেলার শাখার সদস্য সৈয়দ বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তানজিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার ১ম সংঘটক সৈয়দ মুহা,মাহদী হাসান প্রমুখ।
এ সময় নিহতের পরিবারের পাশে থেকে নিয়মিত সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন ছাত্র নেতারা।

১ম সংগঠক সৈয়দ মাহদী হাসান বলেন, জুলাই শহীদরা আমাদের দেশ ও দশের সম্পদ । তাদের নিয়ে রাজনীতি না করে আসুন ঐক্যবদ্ধভাবে জুলাই বীর শহীদ পরিবারের পাশে দাঁড়াই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, জুলাই শহীদ পরিবারের অনুদান শীঘ্রই তাদের পরিবারের হাতে পৌঁছে দিবেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন ছাত্ররা খুব ভাল কাজ করেছে। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা