ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. গণমাধ্যম

সাংবাদিকদের ওপর হামলায় কারাগারে এসপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ৪:০৬ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিনিধি, নাটোর

নাটোরে ভিডিও ও ছবি নেওয়ার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নাকচ হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নাটোরের চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিন আবেদন করেন বরখাস্ত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। এসময় বিচারক দীর্ঘ শুনানী শেষে পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নাকচ করেন। এদিন আসামি ছাড়াই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, দুপুর একটার দিকে সাংবাদিকদের ওপর হামলার মামলার শুনানি হয়। সাবেক পুলিশ সুপারের আইনজীবী জামিন আবেদন করেন। এর আগে গত ১১ মার্চ, স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ফুটেজ ও ছবি নিতে গেলে পুলিশ সুপার এসএম ফজলুল হক তাদের ওপর চড়াও হন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার