ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মালদহে বন্ধুকে আনতে গিয়ে লরি- বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১:৩৬ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গরাজ‍্যের মালদহের বৈষ্ণবনগর এলাকায় ভয়ংকর পথ দুর্ঘটনা। লরি- বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ বন্ধু। রবিবার (২৩ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরন করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম যথাক্রমে সাবির আলম, রমজান শেখ ও সাদিকাতুল ইসলাম। তাঁদের প্রত‍্যেকে বাড়ি মোহাবাড়ি থানার অন্তগর্ত মেহেরপুরে। ঈদ উপলক্ষে কেরলে কাজে যাওয়া সাবির বাড়ি ফিরছিলেন। তাঁকে আনতে গিয়েছিলেন ২ বন্ধু। ফরাক্কা থেকে জাতীয় সড়ক ধরে বাইক যোগে মালদহের উদ্দেশ‍্যে আসছিলেন তাঁরা। বৈষ্ণবনগর থানাধীন ১৮ মাইলের সন্নিকটে আসতেই বিপত্তি। একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন ৩ বন্ধু। রক্তে ভেসে যায় ঘটনাস্থল। বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। সংঘর্ষের বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা