ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বান্দরবানে ভয়াবহ আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ৬:১১ সকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান

বান্দরবানে আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (২৪মার্চ) রাত ৯ টার দিকে জেলা শহরের স্টাফ কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেয়। দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে ছাই হয়ে যায় ৮টি বসতঘর। তবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আগুনের সংবাদ পাওয়ামাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার একই এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়ে যায়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার