ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মধ‍্যপ্রদেশে কুয়ো পরিস্কার করতে গিয়ে ৮ জনের প্রাণহানী, মুখ‍্যমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ৪:০১ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ

ভারতের মহারাষ্ট্রে মেলার পূর্বে কুয়ো পরিস্কার করতে নেমেছিলেন ৩ জন এলাকার বাসিন্দা। বিষাক্ত গ‍্যাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁরা। প্রতিবেশিরা তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন আরও ৫ জন। কিন্তু বিষাক্ত গ‍্যাসের কবলে পড়ে মৃত্যু হল ৫ জনেরই। মর্মান্তিক ঘটনা মধ‍্যপ্রদেশের খান্ডোয়ায়। মধ‍্যপ্রদেশের খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে গাঙ্গৌর উৎসব ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল ) গ্রামেই একটি বড় কুয়ো রয়েছে। সেটির জল ব‍্যবহার করা হয় না। গ্রামে কোনও পুজো হলে বা উৎসব হলে প্রতিমা এবং যাবতীয় জিনিসপত্র ওই কুয়োয় ফেলা হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে প্রকাশ, উৎসবের আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল ) সকালে ওই কুয়োটি পরিস্কার করার জন্য নেমে ছিলেন ৩ জন বাসিন্দা। কিন্তু কুয়োতে নামার পর বিষাক্ত গ‍্যাসে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অসুস্থ হয়ে যাওয়ায় ৩ জনই ডুবতে বসেছিলেন। সেটা বুঝতে পেরে তাঁদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন আরও ৫ জন। কিন্তু কুয়োয় নেমে তাঁরাও বিষাক্ত গ‍্যাসে অসুস্থ হয়ে পড়েন। মোট ৮ জন কুয়োয় নেমেছিলেন। কেউ ফেরেননি। তাৎক্ষণিক এলাকাবাসী পুলিশ ও দমকল কর্মীদের খবর দেওয়া হয়। উদ্ধার কাজ শুরুর আগেই ততক্ষণে ওই ৮ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ সূত্রে খবর, ওই কুয়োয় বেশি জল ছিলনা। কুয়োটি কাদা এবং পাকে ভর্তি ছিল। যে কারণে বিষাক্ত গ‍্যাস তৈরি হয়েছিল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ও ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী লিখেছেন, ” এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমেদনা জানাই। আমি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায‍্যের নির্দেশ দিয়েছি।” এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার