ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

শিক্ষক সম্মাননা পেলেন লংগদু’র সুলতান আহমেদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১০:১১ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু,(রাংগামাটি)

পার্বত্য জেলা রাংগামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সুলতান আহমেদ ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন (ভিইসি)’র পক্ষ থেকে ‘শিক্ষক সম্মাননা’ লাভ করেছেন।

এছাড়াও তিনি এর আগে জেলা পর্যায়ে পাঁচ বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ও অনলাইন শিক্ষায় উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা সরকারী টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক মেলবন্ধন ২০২৫ এ কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। শচিন কুমার চৌধুরী ও রোকসানা পারভীনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন,এস এম মোজাম্মেল কবির।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাৎ জাহান, দীক্ষা দক্ষতা উন্নয়নে-শিক্ষা অনলাইনের প্রকল্প পরিচালক মোহাম্মদ কবীর হোসেন,এটুআই শিক্ষা বিশেষজ্ঞ মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ ও নায়েম প্রশিক্ষণ বিশেষজ্ঞ শেখ মুহাম্মদ আলী প্রমূখ।

ভিইসির প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া বলেন, সুলতান আহমেদ এর মতো শিক্ষকেরা আমাদের অনুপ্রেরণা। তাঁদের উদ্ভাবনী চিন্তাধারা ও অক্লান্ত পরিশ্রমের ফলে অনলাইন শিক্ষা আরও সমৃদ্ধ হয়েছে।

এবিষয়ে মোঃ সুলতান আহমেদ সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরে বলেন,এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি শিক্ষার্থীদের জন্য আরও নতুন ও কার্যকর শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার