ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দক্ষিণ এশীয় টেলিকম নিয়ন্ত্রকদের নিয়ে ঢাকায় তিনদিনব্যাপী কর্মশালা শুরু নীতি, বিধি ও সেবাবিষয়ক আলোচনায় ৯ দেশের অংশগ্রহণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৯:৫৮ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘পলিসি, রেগুলেশন ও সার্ভিসেস’ বিষয়ক কর্মশালা। দক্ষিণ এশীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল (SATRC)-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে ২৮-৩০ এপ্রিল চলা কর্মশালায় আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ এবং ইরান-এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রায় ২০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সহযোগী সদস্য হিসেবে অংশ নিচ্ছে চায়নার হুয়াওয়ে, অ্যামাজন ইন্ডিয়া, সিঙ্গাপুরের ইন্টারনেট সোসাইটি এশিয়া লিমিটেড এবং বেলজিয়ামের কুলেন ইন্টারন্যাশনাল।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মাসানরি কুন্ড এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির সদস্য ও কর্মশালার সভাপতি ড. খাওয়ার সিদ্দিক খোকা। সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.)।

প্রধান অতিথির বক্তব্যে তৈয়্যব বলেন, “দক্ষিণ এশিয়ায় রেগুলেটরি চ্যালেঞ্জ পশ্চিমা বিশ্বের চেয়ে বেশি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ‘থ্রি-জিরো’—শূন্য কার্বন, শূন্য দূষণ ও শূন্য বেকারত্ব—নীতির আলোকে আমাদের কাজ করতে হবে।”

মাসানরি কুন্ড বলেন, “এই কর্মশালার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ নীতি ও রেগুলেশন প্রণয়নে সহায়ক হবে।”

ড. খোকার মতে, “সুলভ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রক ও অন্যান্য অংশীজনদের মধ্যে সহযোগিতা জরুরি।”

বিটিআরসি চেয়ারম্যান বলেন, “ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি-সহ আধুনিক প্রযুক্তি গ্রহণে পারস্পরিক সমন্বয় জরুরি। বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তিতে অগ্রগতি করেছে।”

কর্মশালার প্রথম দিন ফিক্সড ও মোবাইল ব্রডব্যান্ড নিয়ন্ত্রণ, ইউনিভার্সেল সার্ভিস ফান্ড ব্যবস্থাপনা ও ই-বর্জ্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে ডিজিটাল গ্রাহক সুরক্ষা, ট্যারিফ নীতি এবং স্মার্ট সিটি বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার বিষয়ে মতবিনিময় হবে। শেষ দিনে থাকবে নেট নিরপেক্ষতা ও দক্ষিণ এশিয়ায় ডিজিটাল রূপান্তর বিষয়ক আলোচনা।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে গঠিত SATRC দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নীতিমালা, তরঙ্গ ব্যবস্থাপনা এবং মান নির্ধারণে সমন্বিত উদ্যোগ নিয়ে থাকে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার