ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ঈদযাত্রায় ভোগান্তি কমেনি, চলছে অতিরিক্ত ভাড়া আদায়: রিজভী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুনe ২০২৫, ৯:২০ বিকাল

Link Copied!

অন্তর্বর্তী সরকারের আমলে সাধারণ মানুষ ভোগান্তিমুক্ত থেকে শান্তিতে ঈদযাত্রা করার যে আশা করেছিল, তেমনটি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এবারের ঈদেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই অনেক যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে আছে। এর ওপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়। দ্বিগুণ-তিন গুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখী মানুষের কাছ থেকে। এখনো চারদিকে ফ্যাসিস্ট আমলের দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস দেখতে পাওয়া যাচ্ছে।

আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন.
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতিশীল হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। ঢাকা মহানগরীও যেন ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হচ্ছে। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনো সক্রিয় হয়নি।

সাধারণ মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে অন্তর্বর্তী সরকারের ব্যাপকভিত্তিক উদ্যোগ নেই বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘মব ভায়োলেন্সের’ মাত্রা কোনোভাবেই কমছে না। এই ঈদেও মানুষের মন থেকে চুরি-ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপকভিত্তিক উদ্যোগ নেই। এ জন্য বিএনপি দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত পুশ ইনসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এক নতুন বিবর্তিত রূপ দেখা যাচ্ছে। অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি বলে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। ভারত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের গায়ের জোরে বাংলাদেশে পাঠাচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী কাজ।

সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই এই পুশ ইন করা হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এ বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
রিজভী আরও বলেন, ঈদের এক দিন আগেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। সরকারের দায়িত্ব ছিল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। অথচ এ বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন। তিনি বিএনপির পক্ষ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন-বোনাস মিটিয়ে দেওয়ার জোর আহ্বান জানান।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার