ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ডেঙ্গু আক্রান্ত ২৮৮ জনের মধ্যে বরগুনার ২০২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ জুনe ২০২৫, ৯:২২ বিকাল

Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তার মধ্যে ২০২ জনই বরগুনা জেলায়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৮৮ জন ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এডিস মশাবাহিত এ রোগে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। বরিশাল বিভাগে আক্রান্ত ২৬১ জনের মধ্যে ২০২ জনই বরগুনার। ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জন, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫৩৫ জন ও মৃত্যু ১৩ জন, মার্চ মাসে আক্রান্ত ১ হাজার ৮৭১ জন ও মৃত্যু ১৩ জন, এপ্রিলে আক্রান্ত ২ হাজার ৫৭২ জন ও মৃত্যু ২০ জন, মে মাসে আক্রান্ত চার হাজার ৩৪৫ জন ও মৃত্যু ২৩ জন।

গত বছর সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন ও মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর (২০২৩) আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু ১ হাজার ৭০৫ জন। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২ জন ও মৃত্যু ২৮১ জন। ২০২১ সালে আক্রান্ত ২৮ হাজার ৪২৯ জন ও মৃত্যু ১০৫ জন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার