ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

হাতকড়া সহ পলায়নকারী আন্ত: জেলার ডাকাত স্প্রিং জালাল র‍্যাবের হাতে আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১০:০৫ সকাল

Link Copied!

নিউজ ডেক্স

হবিগঞ্জের মাধবপুরের হত্যা সহ ১৬ টি মামলার অভিযুক্ত এবং আন্ত: জেলার ডাকাত দলে নেতা জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ফেনী জেলার সদর থানাধীন লালপোল এলাকা থেকে আটক করেন র‍্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ র‍্যাব-৯, সিপিসি -৩ এবং র‍্যাব
-৭, সিপিসি -১ এর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ফেনী জেলার সদর থানাধীন লালপোল এলাকা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ৫ ফেব্রুয়ারী তারিখে রুজুকৃত মামলা নং ৩, ধারা -৩৯৬ দ:বি: মূলে ক্লুলেস হত্যা মামলার তদন্ত প্রাপ্ত হত্যা সহ ১৬ টি মামলার আসামী এবং আন্ত: জেলার ডাকাত দলের নেতা মো: জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করা হয়। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। 

সুত্রমতে, গত ৭ জানুয়ারী ভোরে হবিগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তন্দ্রাচ্ছন্নে থাকা পুলিশের পাহারা থেকে আন্ত: জেলার ডাকাত দলের নেতা স্প্রিং জালাল পলায়ন করে। 

মিডিয়া অফিসার অতি:পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ মৌলভীবাজার, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা সহ ১৬ টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক কৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব – ৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বে লিয়াকত ও জাহাঙ্গীর

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে – প্রধান প্রকৌশলী এলজিইডি

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমি ভিআইপি ❓

সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক জি.কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি বিহীন দোতলা ভবন নির্মাণ,ভোগান্তিতে শিক্ষার্থী

সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ