ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

” গণতান্ত্রিক স্বাধীনতার অপব‍্যবহার” লন্ডনে জয় শংকরের উপর হামলার চেষ্টার কড়া নিন্দা ভারতের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ মার্চ ২০২৫, ১:৪৪ বিকাল

Link Copied!

 

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ বুধবার (৫ মার্চ) লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয় শংকরের উপর হামলার চেষ্টা চালিয়েছে একদল খলিস্তানি। এবার সেই ঘটনায় মুখ খুলল ভারতীয় বিদেশমন্ত্রক। গণতান্ত্রিক স্বাধীনতার অপব‍্যবহারের অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতি জারি করে বার্তা দেওয়া হয়েছে ব্রিটেন সরকারকে ও। বৃহস্পতিবার (৬ মার্চ) বিদেশ মন্ত্রক জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, ” বিদেশমন্ত্রী এস জয় শংকরের ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লংঘনের ফুটেজ আমরা দেখেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই উস্কানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব‍্যবহারের নিন্দা জানাই। আমরা আশা করি, ব্রিটেন সরকার এই ঘটনায় তাদের কূটনৈতিক বাধ‍্যবাধকতা সম্পূর্ণরুপে পালন করবে।” মঙ্গলবার (৪ মার্চ) ব্রিটেন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয় শংকর। বুধবার (৫ মার্চ) রাতে একটি আলোচনায় যোগ দিতে চ‍্যাথাম হাউসে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে একদল খলিস্তানি বিক্ষোভ দেখাচ্ছিলেন। খলিস্তানি পতাকা উড়িয়ে স্লোগান ও দিচ্ছিলেন তাঁরা। এরপর আলোচনা সেরে বেরোনোর সময়ই এক খলিস্তানি আক্রমণাত্মকভাবে জয় শংকরের কনভয়ের দিকে ছুটে আসে। এরপর সেখানে দাঁড়িয়েই পুলিশের সামনে ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। প্রথমে পুলিশ পদক্ষেপ নিতে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে হামলাকারী ও বাকি বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পরই বিদেশের মাটিতে জয় শংকরের মতো ভিভিআইপির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা