ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘ক্যামেরা অ্যান্ড ক্রাউড: কাভারিং রেভ্যুলেশন’ শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল জাজিরার মিডিয়া ইনিশিয়েটিভ ব্যবস্থাপক ও খ্যাতিমান সাংবাদিক মোনতাসির মারাই।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে মোনতাসির মারাই বলেন, পশ্চিমা গণমাধ্যম মধ্যপ্রাচ্য ও প্রাচ্যের বিষয় উপস্থাপনে স্পষ্টভাবে পক্ষপাতমূলক আচরণ করে। তিনি বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের সংবাদের শিরোনামে ইসরায়েলের নাম প্রকাশ করা হয় না, অথচ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সংবাদের ক্ষেত্রে রাশিয়ার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়।” এই বৈষম্যমূলক উপস্থাপনকে পশ্চিমা মিডিয়ার পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে আল জাজিরার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। অভ্যুত্থানের পূর্বে আল জাজিরা দুটি প্রামাণ্যচিত্র প্রচার করে, যা দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলোপে বড় ভূমিকা রাখে।”

বাংলাদেশের জনগণের ফিলিস্তিনপ্রীতি নিয়ে মোনতাসির মারাই বলেন, “বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন, তা আমাকে অভিভূত করেছে।”

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা প্রসঙ্গে আলোচনার সময় তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা পশ্চিমা হেজিমনি দ্বারা প্রভাবিত। ফলে এর ব্যবহারে স্থানীয় সংস্কৃতি ও মতাদর্শ হুমকির মুখে পড়তে পারে।” তিনি সতর্ক করে দেন যে, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিন্তাভাবনা ও প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি।

সেমিনারের শুরুতে ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর মোনতাসির মারাই মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও পিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা